সংবাদ

ডালাসে পর্দা উঠছে নবম বাংলা চলচ্চিত্র উৎসব, প্রদর্শিত হবে ৮ সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম

ডালাসে পর্দা উঠছে নবম বাংলা চলচ্চিত্র উৎসব, প্রদর্শিত হবে ৮ সিনেমা

প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও চলচ্চিত্রকে বিশ্বদর্শকের সামনে তুলে ধরার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে শুরু হচ্ছে ‘বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস’ (বিএফএফডি)-এর নবম আসর। আগামী ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এ উৎসবে প্রদর্শিত হবে চারটি পূর্ণদৈর্ঘ্য ও চারটি স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে মোট আটটি বাংলা চলচ্চিত্র।

আয়োজক প্রতিষ্ঠান সৃজনের হাট জানিয়েছে, ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফে-তে অনুষ্ঠিতব্য এ উৎসবের মূল লক্ষ্য বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচয় করিয়ে দেওয়া।

উৎসবের উদ্বোধনী দিনে, ৩১ জুলাই, প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উৎসব’ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিলীন’।

১ আগস্ট প্রথম প্রদর্শনীতে থাকছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অনাবৃত’ ও স্বল্পদৈর্ঘ্য ‘মনিহারা’। একই দিন দ্বিতীয় প্রদর্শনীতে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্বার্থপর’ এবং স্বল্পদৈর্ঘ্য ‘আমার কমরেড’।

উৎসবের সমাপনী দিন ২ আগস্ট প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কর্পূর’ এবং স্বল্পদৈর্ঘ্য ‘মিষ্টি বাতাসের ঘ্রাণ’।

আয়োজকদের ভাষ্য, ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে টানা নয় বছর ধরে এই উৎসব বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষার স্বাধীন চলচ্চিত্র আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরছে। ইতোমধ্যে শতাধিক চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি নির্মাতা, শিল্পী ও দর্শকদের অংশগ্রহণে এটি উত্তর আমেরিকায় প্রবাসী বাঙালিদের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ডালাসে পর্দা উঠছে নবম বাংলা চলচ্চিত্র উৎসব, প্রদর্শিত হবে ৮ সিনেমা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও চলচ্চিত্রকে বিশ্বদর্শকের সামনে তুলে ধরার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে শুরু হচ্ছে ‘বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস’ (বিএফএফডি)-এর নবম আসর। আগামী ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এ উৎসবে প্রদর্শিত হবে চারটি পূর্ণদৈর্ঘ্য ও চারটি স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে মোট আটটি বাংলা চলচ্চিত্র।

আয়োজক প্রতিষ্ঠান সৃজনের হাট জানিয়েছে, ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফে-তে অনুষ্ঠিতব্য এ উৎসবের মূল লক্ষ্য বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচয় করিয়ে দেওয়া।

উৎসবের উদ্বোধনী দিনে, ৩১ জুলাই, প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উৎসব’ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিলীন’।

১ আগস্ট প্রথম প্রদর্শনীতে থাকছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অনাবৃত’ ও স্বল্পদৈর্ঘ্য ‘মনিহারা’। একই দিন দ্বিতীয় প্রদর্শনীতে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্বার্থপর’ এবং স্বল্পদৈর্ঘ্য ‘আমার কমরেড’।

উৎসবের সমাপনী দিন ২ আগস্ট প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কর্পূর’ এবং স্বল্পদৈর্ঘ্য ‘মিষ্টি বাতাসের ঘ্রাণ’।

আয়োজকদের ভাষ্য, ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে টানা নয় বছর ধরে এই উৎসব বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষার স্বাধীন চলচ্চিত্র আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরছে। ইতোমধ্যে শতাধিক চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি নির্মাতা, শিল্পী ও দর্শকদের অংশগ্রহণে এটি উত্তর আমেরিকায় প্রবাসী বাঙালিদের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত