সংবাদ

মুন্সিগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ক্ষোভ

প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

মুন্সিগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ক্ষোভ
ছবি : সংবাদ

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও ‘দৈনিক আজকের দুর্নীতি’র জেলা প্রতিনিধি মাহবুব আলম বাবুর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, ব্যক্তিগত শত্রুতার জের ধরে গত ২৫ জুন সদর উপজেলার বজ্রযোগিনী গ্রামের আবু সাঈদ দেওয়ান নামে এক ব্যক্তি সাংবাদিক মাহবুব আলম বাবুসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। আবু সাঈদ এলাকায় ‘হুন্ডি সাঈদ’ হিসেবে পরিচিত। এই মামলাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন ও সত্য তুলে ধরার কারণে সাংবাদিকদের ওপর এ ধরনের হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা। অবিলম্বে এই মামলার সুষ্ঠু তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদনের (ফাইনাল রিপোর্ট) মাধ্যমে মাহবুব আলম বাবুর নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গুলজারের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা এবং নির্বাহী সদস্য মাহবুব আলম লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল মাহমুদ ও কাজী সাব্বির আহমেদ দীপু, প্রচার সম্পাদক নজরুল হাসান ছোটন, মাই টিভির প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার রায়হান সাকিব, এনটিভির স্টাফ রিপোর্টার মঈনউদ্দিন আহমেদ সুমনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

মুন্সিগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ক্ষোভ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও ‘দৈনিক আজকের দুর্নীতি’র জেলা প্রতিনিধি মাহবুব আলম বাবুর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, ব্যক্তিগত শত্রুতার জের ধরে গত ২৫ জুন সদর উপজেলার বজ্রযোগিনী গ্রামের আবু সাঈদ দেওয়ান নামে এক ব্যক্তি সাংবাদিক মাহবুব আলম বাবুসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। আবু সাঈদ এলাকায় ‘হুন্ডি সাঈদ’ হিসেবে পরিচিত। এই মামলাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন ও সত্য তুলে ধরার কারণে সাংবাদিকদের ওপর এ ধরনের হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা। অবিলম্বে এই মামলার সুষ্ঠু তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদনের (ফাইনাল রিপোর্ট) মাধ্যমে মাহবুব আলম বাবুর নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গুলজারের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা এবং নির্বাহী সদস্য মাহবুব আলম লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল মাহমুদ ও কাজী সাব্বির আহমেদ দীপু, প্রচার সম্পাদক নজরুল হাসান ছোটন, মাই টিভির প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার রায়হান সাকিব, এনটিভির স্টাফ রিপোর্টার মঈনউদ্দিন আহমেদ সুমনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত