সংবাদ

আ.লীগ আমাদের শত্রু নয়, মিত্র: বিএনপির এমপি নাছির

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

আ.লীগ আমাদের শত্রু নয়, মিত্র: বিএনপির এমপি নাছির
সুনামগঞ্জের দিরাইয়ে জুলাই স্মরণ সমাবেশে বক্তব্য রাখছেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। ছবি : সংবাদ

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বিএনপির শত্রু নয়, বরং তারা মিত্র। অতীতে একসঙ্গে লড়াই করার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দাবি করেন, আওয়ামী লীগ অচিরেই বিএনপির সঙ্গে মিশে যাবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘জুলাই স্মরণ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় থানা পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নাছির চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদের নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।’

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি প্রসঙ্গে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘আজকের এই সমাবেশই বিএনপির প্রকৃত সমাবেশ। যারা ৮ অগাস্ট বিএনপির নামে আলাদা সমাবেশের ডাক দিয়েছে, তারা দলে বিভক্তি সৃষ্টি করতে চায়। তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।’

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে সংসদ সদস্য বলেন, ‘আমার কোনো ভাই নেই, আমি একা। আমার বাসাও কেড়ে নেওয়া হয়েছে। একটি মহল দুর্নীতির সুযোগ না পেয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলা হচ্ছে আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করেছি। যারা এসব অভিযোগ করছেন, তাদের বলব-ইউএনও’র কাছে গিয়ে বাজেটের সঠিক তথ্য যাচাই করে আসুন।’

তিনি আরও যোগ করেন, ‘আমি যতদিন বেঁচে আছি, কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না।’

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, বিএনপি নেতা কবির মিয়া, গোলাপ মিয়া, জালাল মিয়া, নুরুল হক তালুকদার, মজিবুর রহমান তালুকদার ও আবু সাঈদ চৌধুরীসহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার যৌথ সঞ্চালনায় সমাবেশে দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

আ.লীগ আমাদের শত্রু নয়, মিত্র: বিএনপির এমপি নাছির

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত