সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে। ছুটির দিন শুক্রবার (৭ আগস্ট) অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ২০২৬ সালের ১১-১২ আগস্ট ডেলিভারির জন্য এই এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১.৫৫ মার্কিন ডলার।
একটি এলএনজি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ থাকে। সে হিসাবে এ কার্গোর মোট মূল্য দাঁড়ায় প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার মার্কিন ডলার (প্রায় ৭২.৪১ মিলিয়ন ডলার)।
উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়ছে। চলতি বছরের জানুয়ারিতে এশিয়ার স্পট বাজারে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল ১০-১১ ডলার, যা জুলাইয়ের শেষ সপ্তাহে প্রায় ২২ ডলারে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত, কাতারের সরবরাহে অনিশ্চয়তা এবং এশিয়ার দেশগুলোর বাড়তি চাহিদা এলএনজির মূল্যবৃদ্ধির প্রধান কারণ বলে জানা গেছে।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন