বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল কি তবে আমৃত্যু অবিবাহিতই থাকছেন? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে এমন
ইঙ্গিতই দিলেন ‘কাহো না পেয়ার হ্যায়’ খ্যাত এই তারকা। সাফ জানিয়ে দিলেন, বিয়ের
কোনো পরিকল্পনা তার নেই এবং বর্তমান জীবন নিয়েই তিনি অত্যন্ত তৃপ্ত।
এক ভক্তের সরাসরি প্রশ্নের জবাবে আমিশা লেখেন, ‘কখনও না। আমি আমার এই অবিবাহিত জীবনেই দারুণ সুখী। আমার পরিবার ও ১০০ জন ঘনিষ্ঠ বন্ধু আছেন যারা আমাকে ভালোবাসেন। একজন পুরুষ এসে আমার এই সাজানো জীবন ও সুখের সমীকরণ বদলে দিক, তা আমি কখনোই মেনে নিতে পারব না।’
বিয়ে নিয়ে অনীহা থাকলেও অতীতে প্রেম ও ক্যারিয়ারের টানাপোড়েনে কঠিন সিদ্ধান্তের
মুখোমুখি হতে হয়েছে আমিশাকে। সম্প্রতি রণবীর আলাহাবাদিয়ার এক ইউটিউব পডকাস্টে অংশ নিয়ে জীবনের সেই অজানা অধ্যায় নিয়ে মুখ খোলেন তিনি। আমিশা জানান, ক্যারিয়ারের জন্য এক সময় তিনি একটি গভীর সম্পর্ক ত্যাগ করেছিলেন।
স্মৃতিচারণা করে এই অভিনেত্রী বলেন, ‘চলচ্চিত্রে আসার আগেই দক্ষিণ মুম্বাইয়ের এক
প্রভাবশালী শিল্পপতি পরিবারের সন্তানের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমাদের পারিবারিক ও শিক্ষাগত পটভূমি প্রায় একই ছিল। সব দিক থেকে সম্পর্কটি ছিল আদর্শ। কিন্তু আমি যখন সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিই, তখন তিনি সেটা মেনে নিতে পারেননি। তার শর্ত ছিল, তার জীবনসঙ্গিনী জনসমক্ষে পরিচিত কেউ হতে পারবেন না। শেষ পর্যন্ত ভালোবাসার চেয়ে নিজের ক্যারিয়ার ও স্বপ্নকেই বেছে নিয়েছিলাম।’
আমিশা মনে করেন, যারা প্রকৃত ভালোবাসেন, তারা সঙ্গীর এগিয়ে যাওয়াকে সমর্থন করেন। ক্যারিয়ারের জন্য যেমন অনেক কিছু হারিয়েছেন, তেমনি ভালোবাসার বিনিময়েও অনেক ত্যাগ স্বীকার করেছেন বলে জানান এই বলিউড সুন্দরী। বর্তমান জীবনে স্বাধীনতা আর আপনজনদের ভালোবাসাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন