সংবাদ

চলতি বছরেই ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৯:৩৫ পিএম

চলতি বছরেই ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকায় সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন

চলতি অর্থবছরের মধ্যেই দেশে পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে। 

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকায় সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এই পাঁচ স্তরের নির্বাচন আয়োজন করতে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন। নির্বাচন কমিশন ইতিমধ্যে বাজেটের চাহিদা দিয়েছে এবং চলতি অর্থবছরের বাজেটেও এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘আগস্ট মাসের পর অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন যৌথভাবে বৈঠকে বসবে। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে কোন নির্বাচনটি আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে।’ এর আগে প্রতিমন্ত্রী সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন এবং নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রশংসা করেন। 

তিনি বলেন, ‘দেশের অন্য সিটি করপোরেশনের তুলনায় সিলেট নগরী অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন। ডেঙ্গু প্রতিরোধ, খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সিলেট সিটি অন্যদের চেয়ে এগিয়ে আছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

২০২৪ সালে লাফার্জহোলসিম বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে সিলেটে শুরু হওয়া বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্পে বর্জ্য শুকানোর (বায়ো ড্রাইং) যন্ত্র স্থাপন করা হলে বর্জ্যের আর্দ্রতা কমিয়ে তা পৃথক করা সম্ভব হবে। পরে প্লাস্টিক অংশ লাফার্জহোলসিম বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করবে এবং অবশিষ্ট অংশ দিয়ে জৈব সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, ‘তার (শেখ হাসিনা) দেশে ফেরার কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে মামলার রায় হয়েছে। তিনি যেভাবেই দেশে আসুন না কেন, আসার সঙ্গে সঙ্গেই আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।’

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব রবিউল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

চলতি বছরেই ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত