সংবাদ

এক লাফে স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১০:২৮ এএম

এক লাফে স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা
ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও এক লাফে অনেকটা বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা 

১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা 

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা 

তবে গয়না তৈরির ক্ষেত্রে এর সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট ও মজুরি যুক্ত হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে আগে থেকে নির্ধারিত মজুরি ও ভ্যাট আলাদাভাবে আদায় করতে হবে। তবে অলঙ্কার এক্সচেঞ্জ বা পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

চলতি ২০২৬ সালে এ পর্যন্ত দেশের বাজারে ৯৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৮ বার এবং কমানো হয়েছে ৪৯ বার। বাকি একবার ভ্যাট সমন্বয় করা হয়েছিল।

এদিকে স্বর্ণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

এক লাফে স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত