সংবাদ

এক দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম

এক দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
ছবি : সংগৃহীত

টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

শুক্রবার সকালে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা 

১৮ ক্যারেট: ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা 

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা 

সব দামের সঙ্গেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে ৬ আগস্ট স্বর্ণের দাম একলাফে ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানেই দাম আবার ৩ হাজার টাকার বেশি কমল।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও মজুরি আগের নিয়মেই যুক্ত হবে। স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা এখনো ৪ হাজার ৮৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

এক দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত