অভিনয়শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুহম্মদ শহিদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড-২০২৬-এ শ্রেষ্ঠ অভিনেতা (নাটক) বিভাগে সম্মানিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ফরিদ হোসাইন।
সোমবার (জুলাই,
২০২৬) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সবুজ সেনা
(জাতীয় শিশু-কিশোর কল্যাণ প্রতিষ্ঠান)-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক
বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন নাসের ইকবাল জাদু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাবুদ্দৌলা চৌধুরী। এ
বছর দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা জানানো
হয়। সমাজ উন্নয়ন, চলচ্চিত্র, নাটক, সাংবাদিকতা, নৃত্য, আবৃত্তিসহ নানা অঙ্গনে অবদানের
জন্য কৃতীজনদের হাতে তুলে দেওয়া হয় ড. মুহম্মদ শহিদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড-২০২৬।
নাটক ‘গণক’-এ অনবদ্য
অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (নাটক) বিভাগে এ সম্মাননা অর্জন করেন ফরিদ হোসাইন।
পুরস্কার গ্রহণের
পর অনুভূতি প্রকাশ করে ফরিদ হোসাইন বলেন, “আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া
আদায় করছি। বাংলাদেশ সবুজ সেনা সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা
জানাই। বিশেষ করে যারা আমাকে এই সম্মাননার উপযুক্ত মনে করেছেন, তাদের প্রতি আমি গভীরভাবে
ঋণী। পুরস্কার যেমন সম্মানের, তেমনি দায়িত্বেরও। প্রতিটি সম্মাননা একজন শিল্পীকে আরও
দায়িত্বশীল করে তোলে এবং সৃষ্টিশীলতার উচ্চতর শিখরে পৌঁছানোর অনুপ্রেরণা দেয়। আপনাদের
এই ভালোবাসা আমাকে আরও অনেক দূর এগিয়ে যেতে উৎসাহিত করবে।”
এই সম্মাননাকে নিজের
অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ প্রাপ্তি হিসেবে উল্লেখ করে তিনি ভবিষ্যতেও দর্শকদের জন্য
আরও ভালো কাজ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন