সংবাদ

ফেনীতে ডাকাতি-মাদক মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৬:২৭ পিএম

ফেনীতে ডাকাতি-মাদক মামলার আসামি গ্রেপ্তার
নুরুল আমিন। ছবি : সংবাদ

ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি নুরুল আমিন ওরফে ‘গুন্ডা রনি’কে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে ছাগলনাইয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার নুরুল আমিন ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকার আবদুর রউফের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানা-পুলিশের একটি দল শুক্রবার রাতে বাজার এলাকায় ঝটিকা অভিযান চালায়। এ সময় পরোয়ানাভুক্ত আসামি রনিকে গ্রেপ্তার করা হয়। এলাকায় তিনি ‘গুন্ডা রনি’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির দুটি, চুরির তিনটি এবং মাদকের একটি মামলা রয়েছে। এই মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের সংবাদকে বলেন, গ্রেপ্তার নুরুল আমিনের বিরুদ্ধে আগে থেকেই পরোয়ানা ছিল। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ ও অপরাধীদের দমনে পুলিশের এমন বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ফেনীতে ডাকাতি-মাদক মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি নুরুল আমিন ওরফে ‘গুন্ডা রনি’কে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে ছাগলনাইয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার নুরুল আমিন ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকার আবদুর রউফের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানা-পুলিশের একটি দল শুক্রবার রাতে বাজার এলাকায় ঝটিকা অভিযান চালায়। এ সময় পরোয়ানাভুক্ত আসামি রনিকে গ্রেপ্তার করা হয়। এলাকায় তিনি ‘গুন্ডা রনি’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির দুটি, চুরির তিনটি এবং মাদকের একটি মামলা রয়েছে। এই মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের সংবাদকে বলেন, গ্রেপ্তার নুরুল আমিনের বিরুদ্ধে আগে থেকেই পরোয়ানা ছিল। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ ও অপরাধীদের দমনে পুলিশের এমন বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত