সংবাদ

নদী ভাঙনের স্থায়ী সমাধানে বড় প্রকল্পের আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম

নদী ভাঙনের স্থায়ী সমাধানে বড় প্রকল্পের আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর
পথসভায় বক্তব্য দিচ্ছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : সংবাদ

গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় বা বাজার আর নদীগর্ভে বিলীন হতে দেওয়া হবে না। ভাঙন রোধে জিওব্যাগের পরিবর্তে পর্যায়ক্রমে স্থায়ী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে লালচামার বাজার ঈদগাহ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমি এই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসেছি। শুধু জিওব্যাগ ফেলে ভাঙন রোধ করা যাচ্ছে না, তাই স্থায়ী সমাধান প্রয়োজন। আমরা পর্যায়ক্রমে স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে মানুষের ঘরবাড়ি ও মাঠঘাট রক্ষা করব।’

সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মোয়াজ্জিন ও পুরোহিতদের জন্য বেতন-ভাতা চালু করা হয়েছে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে হবে। বিএনপি সরকার ক্ষমতায় এসেছে বলে নেতাকর্মীদের গাড়ির গতি বাড়ানো যাবে না। কোনো ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। রাস্তায় ও হাট-বাজারে মুরুব্বিদের সম্মান করতে হবে।’

এর আগে প্রতিমন্ত্রী স্পিডবোটে নদীপথে ফুলছড়ি থেকে লালচামার খেয়াঘাটে পৌঁছালে উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ এবং সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

নদী ভাঙনের স্থায়ী সমাধানে বড় প্রকল্পের আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত