সংবাদ

ঢাকা-কলকাতা ট্রেন চালুর বিষয়ে যা বললেন এসবি প্রধান

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম

ঢাকা-কলকাতা ট্রেন চালুর বিষয়ে যা বললেন এসবি প্রধান
ছবি : সংবাদ

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন। শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ইমিগ্রেশন কার্যালয়ে পৌঁছান।

পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি ইমিগ্রেশন ও কাস্টমস ডেস্কে গিয়ে যাত্রীসেবার মান যাচাই করেন। তিনি ভারত ও বাংলাদেশগামী পাসপোর্টধারী যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং যাতায়াতে কোনো ভোগান্তি বা সমস্যা হচ্ছে কি না, তার খোঁজ নেন। ইমিগ্রেশন ডেস্কে বসে কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

এসবি প্রধান সাংবাদিকদের বলেন, ‘দেশের ২৭টি আন্তর্জাতিক ল্যান্ডপোর্ট ও বিমানবন্দরে বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘পোর্ট ট্র্যাক সিস্টেম’ চালু আছে। যাত্রী যাতায়াত আরও সহজ ও আধুনিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। বিশেষ করে ভারত ট্যুরিস্ট ভিসা চালু করায় যাত্রীচাপ বাড়বে, তাই সেবার মান ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

রেল যোগাযোগ সম্প্রসারণের বিষয়ে সরদার নুরুল আমিন বলেন, ‘ঢাকা থেকে বেনাপোল হয়ে সরাসরি কলকাতায় ট্রেন চলাচলের ব্যবস্থা যেন দ্রুত কার্যকর করা যায়, সে বিষয়ে আমি রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে কথা বলব। এই সংযোগ চালু হলে দুই দেশের পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক যোগাযোগে নতুন গতি আসবে।’

এর আগে ইমিগ্রেশন প্যাসেঞ্জার টার্মিনালে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, নাভারন সার্কেলের এএসপি আরিফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান এবং বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি যশোরের উদ্দেশে রওনা হন। বেনাপোল ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান জানান, বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে এসবি প্রধান এই সফর করেছেন এবং যাত্রীসেবা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ঢাকা-কলকাতা ট্রেন চালুর বিষয়ে যা বললেন এসবি প্রধান

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত