সংবাদ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির হাতে দুই ফাইটার মোরগ জব্দ

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম

সাতক্ষীরা সীমান্তে বিজিবির হাতে দুই ফাইটার মোরগ জব্দ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় ফাইটার মোরগ। ছবি : সংবাদ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুটি বিরল প্রজাতির ‘ফাইটার মোরগ’সহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ আগস্ট) দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সদর উপজেলার লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ভারতীয় দুটি ফাইটার মোরগ জব্দ করা হয়। একই সময়ে বৈকারী বিওপির একটি দল সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

অন্যদিকে, কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করে কাকডাঙ্গা বিওপির সদস্যরা। এছাড়া মাদরা বিওপির একটি দল উপজেলার রাজপুর মাঠ এলাকা থেকে মাদকজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ভারতীয় মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৩ হাজার ২০০ টাকা। এসব মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) মূলে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে সবার সামনে ধ্বংস করা হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির হাতে দুই ফাইটার মোরগ জব্দ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত