সংবাদ

৫ বছরের মধ্যে ক্রীড়াক্ষেত্রে বিপ্লব আনতে চাই : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম

৫ বছরের মধ্যে ক্রীড়াক্ষেত্রে বিপ্লব আনতে চাই : ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি : সংবাদ

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন বিপ্লব সৃষ্টির লক্ষ্য ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, বিগত ১৭ বছরে ধ্বংস হওয়া ক্রীড়া খাতের ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।

শনিবার (৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি’সহ বিভিন্ন স্কুল-কলেজ পর্যায়ে ক্রীড়া ইভেন্ট যুক্ত করা হয়েছে। খেলাধুলাকে কেবল বিনোদন নয়, পেশা হিসেবেও প্রতিষ্ঠিত করতে হবে। এতে তরুণ প্রজন্ম মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে।’

অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, চলতি অর্থবছরে দেশের ১০টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি ঝিনাইদহে করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ঝিনাইদহ স্টেডিয়ামকে আধুনিক গ্যালারিসহ পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির কার্যক্রমও ইতিমধ্যে শুরু হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৬৪টি জেলায় আন্তর্জাতিক মানের ইনডোর স্টেডিয়াম ও স্পোর্টস ভিলেজ নির্মাণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা। এসময় জেলা প্রশাসক মো. নোমান হোসেন ও পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের ফাইনালে কুষ্টিয়ার ওয়ান্ডার্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঝিনাইদহের লাইফ ওয়ে ক্লাব। মাসব্যাপী চলা এই টুর্নামেন্টের ফাইনাল ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকায় অনেক শিক্ষার্থী ও দর্শক মাঠের পাশেই বসে খেলা উপভোগ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

৫ বছরের মধ্যে ক্রীড়াক্ষেত্রে বিপ্লব আনতে চাই : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত