সংবাদ

মৎস্য খাতে অবদান : কিশোরগঞ্জে ১৪ উদ্যোক্তাকে স্বর্ণপদক দেবেন প্রধানমন্ত্রী

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৯:১৮ পিএম

মৎস্য খাতে অবদান : কিশোরগঞ্জে ১৪ উদ্যোক্তাকে স্বর্ণপদক দেবেন প্রধানমন্ত্রী
প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি : সংবাদ

মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৪ জন সফল উদ্যোক্তাকে রাষ্ট্রীয় স্বর্ণপদক দেবেন প্রধানমন্ত্রী। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরকালে তিনি এই পদক তুলে দেবেন।

শনিবার (৮ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘বৃহত্তর ময়মনসিংহ এবং বিশেষ করে কিশোরগঞ্জ জেলা মাছ উৎপাদনে সারা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সফলতাকে সম্মান জানাতেই প্রধানমন্ত্রী কিশোরগঞ্জকে বেছে নিয়েছেন। সাধারণত সরকারপ্রধানেরা কক্ষের ভেতরে বসে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করেন; কিন্তু এবার তিনি নিজেই মাঠপর্যায়ে উৎপাদনে ভূমিকা রাখা উদ্যোক্তাদের কাছে যাবেন এবং তাঁদের হাতে পদক তুলে দেবেন।’

মৎস্য পদক প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রী ১৬ আগস্ট কিশোরগঞ্জে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন। সফরের শুরুতে তিনি উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন। এরপর কিশোরগঞ্জ সদর উপজেলায় সুবিধাভোগীদের মাঝে 'ফ্যামিলি কার্ড' বিতরণ এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য নির্ধারিত সরকারি ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন, বৃক্ষরোপণ এবং জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও জানান মন্ত্রী।

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মৎস্য খাতে অবদান : কিশোরগঞ্জে ১৪ উদ্যোক্তাকে স্বর্ণপদক দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৪ জন সফল উদ্যোক্তাকে রাষ্ট্রীয় স্বর্ণপদক দেবেন প্রধানমন্ত্রী। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরকালে তিনি এই পদক তুলে দেবেন।

শনিবার (৮ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘বৃহত্তর ময়মনসিংহ এবং বিশেষ করে কিশোরগঞ্জ জেলা মাছ উৎপাদনে সারা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সফলতাকে সম্মান জানাতেই প্রধানমন্ত্রী কিশোরগঞ্জকে বেছে নিয়েছেন। সাধারণত সরকারপ্রধানেরা কক্ষের ভেতরে বসে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করেন; কিন্তু এবার তিনি নিজেই মাঠপর্যায়ে উৎপাদনে ভূমিকা রাখা উদ্যোক্তাদের কাছে যাবেন এবং তাঁদের হাতে পদক তুলে দেবেন।’

মৎস্য পদক প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রী ১৬ আগস্ট কিশোরগঞ্জে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন। সফরের শুরুতে তিনি উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন। এরপর কিশোরগঞ্জ সদর উপজেলায় সুবিধাভোগীদের মাঝে 'ফ্যামিলি কার্ড' বিতরণ এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য নির্ধারিত সরকারি ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন, বৃক্ষরোপণ এবং জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও জানান মন্ত্রী।

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত