সংবাদ

শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৮:৩৮ পিএম

শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট

রাজধানীতে কলকাতার জনপ্রিয় গায়ক-গীতিকার অনুপম রায়ের বহুল প্রতীক্ষিত একক কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে কনসার্টটি আয়োজন না করার নির্দেশনা দেয়। এর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আয়োজকরা বলেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন থাকার পরও মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কনসার্ট স্থগিত করতে হয়েছে। এই আকস্মিক সিদ্ধান্তে শুধু দর্শকই নন, শিল্পী, স্পন্সর, সহযোগী প্রতিষ্ঠান এবং আয়োজনসংশ্লিষ্ট সবাই হতাশ হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

টিকিটধারীদের জন্য আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে। অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী রোববার জানানো হবে।

কনসার্ট স্থগিত হওয়ার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপম রায়ের ভক্তদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে প্রিয় শিল্পীর সরাসরি পরিবেশনা দেখার অপেক্ষায় থাকা অনেক দর্শক এ সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, অনুপম রায় বাংলা গানের অন্যতম জনপ্রিয় গায়ক, গীতিকার ও সুরকার। ‘আমাকে আমার মতো থাকতে দাও’, ‘বেঁচে থাকার গান’, ‘তুমি যাকে ভালোবাসো’সহ অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে দুই বাংলাতেই তিনি ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত