সংবাদ

চাঁদপুরে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০২:৪৯ পিএম

চাঁদপুরে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ছবি : সংবাদ

চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ রাসেল মিয়া (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) উপজেলার রায়ের বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় এসআই সমীর দাসের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে রাসেল মিয়ার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাসেল মিয়ার বাড়ি বরগুনা সদর থানার সাহেবের হাওলা এলাকায়। তার বাবার নাম গোলাম মোস্তাফা।

হাইমচর থানার ওসি জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

চাঁদপুরে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ রাসেল মিয়া (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) উপজেলার রায়ের বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় এসআই সমীর দাসের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে রাসেল মিয়ার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাসেল মিয়ার বাড়ি বরগুনা সদর থানার সাহেবের হাওলা এলাকায়। তার বাবার নাম গোলাম মোস্তাফা।

হাইমচর থানার ওসি জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত