সংবাদ

প্রাথমিক শিক্ষকদের বদলি: ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

প্রাথমিক শিক্ষকদের বদলি: ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষিত বদলি কার্যক্রম নিয়ে বড় ধরনের অগ্রগতি সামনে এসেছে। সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য নতুন ও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা কমিটিকে জরুরি সভা করে শিক্ষকদের বদলির সমস্ত আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক গুরুত্বপূর্ণ সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৮ সেপ্টেম্বর থেকে শিক্ষকদের বদলি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল, যা এখন নতুন করে গতি পেল।

মূলত আগামী ১ অক্টোবর নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের নিজ নিজ কর্মস্থলে পদায়ন করা হবে। তার আগেই পুরোনো সহকারী শিক্ষকদের অভ্যন্তরীণ বদলি কার্যক্রম সম্পন্ন করার জন্য এই কড়া তাগিদ দেওয়া হয়েছে।

অন্যথায় জেলা কমিটি কর্তৃক নতুন শিক্ষকদের পদায়ন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের জটিলতা ও প্রশাসনিক জট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি এড়াতেই উপজেলা পর্যায়ের বদলি কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পাঠানো নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা কমিটি গঠনপূর্বক সভা আহ্বান করে শিক্ষকদের বদলির আবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করতে হবে।

এছাড়া কোনো সহকারী শিক্ষক যদি অন্য কোনো উপজেলা বা জেলায় বদলি হওয়ার জন্য আবেদন করে থাকেন, তবে তা নীতিমালা অনুযায়ী যাচাই করে যোগ্য বিবেচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ সংক্রান্ত চিঠি জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়। শুধু সাতক্ষীরা নয়, দেশের প্রায় সব জেলাতেই একই ধরনের নির্দেশনা ও চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসাইন আমীনের সই করা এই নির্দেশনার অনুলিপি ইতিমধ্যেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকসহ উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে অবগতি ও প্রয়োজনীয় বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষকদের বদলি: ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত