সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:১৬ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক
ছবি : সংগৃহীত

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এই প্রতিনিধিদলে রয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির ৫০ জন সদস্য। প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, কৃষি এবং আর্থিক খাতে নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও ওষুধ শিল্পে বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তাকে কাজে লাগিয়ে দুই দেশের ৫০ বছরেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় ওয়াশিংটন।

এর আগে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় তিনি বাংলাদেশে বিনিয়োগের ‘অবিশ্বাস্য সম্ভাবনা’র কথা উল্লেখ করে একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদল আসার ইঙ্গিত দিয়েছিলেন। আজকের এই বৈঠক সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।

বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। সেখানে বিনিয়োগের সুনির্দিষ্ট ক্ষেত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত