সংবাদ

​সংবিধান নতুন করে প্রণয়ন নয়, সংস্কার হবে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৩২ পিএম

​সংবিধান নতুন করে প্রণয়ন নয়, সংস্কার হবে
ছ‌বি: সংবাদ

​সংবিধান নতুন করে লেখা হবে না, বরং তা সংস্কার বা সংশোধন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের সরকারি দলের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি।

​বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে রাষ্ট্রপতির পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

​সংবিধানের সম্ভাব্য পরিবর্তন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্পষ্ট করে বলেন, "সংবিধানের একটি অক্ষরও যদি পরিবর্তন বা পরিমার্জন করা হয়, তবে তাকে প্রচলিত আইন অনুযায়ী সংবিধান সংশোধনই বলা হবে। নতুন করে সংবিধান লেখার কোনো সুযোগ নেই।"

​মনোনয়নপত্র দাখিল শেষে চিফ হুইপের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। বিএনপি নেতারা দাবি করেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আইন ও নিয়মানুযায়ী সম্পন্ন করা হয়েছে।

​সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত একটি বৈঠক নিয়ে তৈরি হওয়া আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে গয়েশ্বর চন্দ্র রায় বিষয়টির ব্যাখ্যা দেন। তিনি বলেন, সচিবালয়ে বিএনপির দলীয় স্থায়ী কমিটির কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। মূলত প্রধানমন্ত্রীর আহ্বানে সেখানে একটি অনানুষ্ঠানিক (ইনফরমাল) আলোচনা হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী তার সিদ্ধান্তের কথা সবাইকে জানিয়েছেন।

​একই সঙ্গে দলের মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব ও পদসংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

​সংবিধান নতুন করে প্রণয়ন নয়, সংস্কার হবে

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত