সংবাদ

গুগলের নতুন এআই মডেল জেমিনি ৩.৭ ফ্ল্যাশ উন্মোচন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম

গুগলের নতুন এআই মডেল জেমিনি ৩.৭ ফ্ল্যাশ উন্মোচন
ছবি : সংগৃহীত

সফটওয়্যার কোডিং ও স্বয়ংক্রিয় ব্যবসায়িক কার্যক্রমের গতি বাড়াতে নিজেদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনি ৩.৭ ফ্ল্যাশ’ বাজারে এনেছে অ্যালফাবেটের মালিকানাধীন প্রতিষ্ঠান গুগল। তবে প্রযুক্তিবিশ্বের নজর এখন যার দিকে, সেই ফ্ল্যাগশিপ মডেল ‘জেমিনি ৩.৫ প্রো’ কবে নাগাদ আসছে, সে বিষয়ে কোনো বার্তা দেয়নি টেক জায়ান্টটি।

বাজার বিশেষজ্ঞদের মতে, প্রতিযোগী ওপেনএআই ও অ্যানথ্রোপিকের সাথে দৌড়ে গুগলের ডিপমাইন্ড কতটা এগিয়ে থাকছে, তার বড় পরীক্ষা হবে ‘জেমিনি ৩.৫ প্রো’-এর মাধ্যমে। গত জুলাইয়ে গুগল জানিয়েছিল, বিভিন্ন অংশীদারের মাধ্যমে মডেলটির পরীক্ষণ চলছে এবং দ্রুতই তা উন্মুক্ত করা হবে।

স্বল্প খরচে জটিল ও বহুধাপ বিশিষ্ট কাজ সহজে করার সুযোগ তৈরি করাই গুগলের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটি জানায়, মানুষের হস্তক্ষেপ ছাড়াই পরিকল্পনা তৈরি, সফটওয়্যার টুলের ব্যবহার এবং মাল্টি-স্টেপ ওয়ার্কফ্লো সামলাতে বেশ কার্যকর এই নতুন মডেল।

‘জেমিনি ৩.৬ ফ্ল্যাশ’ উন্মোচনের মাত্র তিন সপ্তাহের মাথায় এই সংস্করণটি আনা হলো। গুগল তাদের অফিশিয়াল ব্লগে দাবি করেছে, প্রোগ্রামিং কোড লেখা, সফটওয়্যারের ত্রুটি সংশোধন (ডিবাগিং) ও প্রোডাকশন-রেডি কোড তৈরিতে মডেলটি আগের চেয়ে অনেক বেশি দক্ষ।

গ্রাহকদের আকৃষ্ট করতে চলতি বছরের শেষ পর্যন্ত ফি অর্ধেকেরও বেশি কমিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের দাম ধরা হয়েছে ৭৫ সেন্ট এবং আউটপুট টোকেনের জন্য ৩.৭৫ ডলার। এছাড়া ১৬০টিরও বেশি দেশে বিদ্যমান গুগল এআই প্রো ও আল্ট্রা গ্রাহকদের জন্য ‘জেমিনি স্পার্ক’ প্লাটফর্মে সাথে সাথেই এটি যুক্ত করা হয়েছে।

প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান শক্ত করতে গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্গে ব্রিন সাম্প্রতিক সময়ে কর্মীদের সর্বাত্মক চেষ্টার তাগিদ দিয়েছেন। এর মধ্যেই গুগলের এআই বিভাগ 'ডিপমাইন্ড'-এর শীর্ষ নেতৃত্বে এসেছে পরিবর্তন। ডেমিস হাসাবিস সরে দাঁড়ানোর পর মূল পদে এসেছেন কোরে কাভুকচুওগলু। অন্যদিকে, জেমিনির প্রযুক্তিগত প্রধানের দায়িত্বে থাকা দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিজস্ব স্টার্টআপ খুলতে সম্প্রতি পদত্যাগ করেছেন।

অবশ্য শীর্ষ মডেলের প্রকাশ বিলম্বিত হওয়া বা কোডিংয়ের বাজার নিয়ে সমালোচনা উড়িয়ে দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। গত জুলাইয়ে এক সভায় তিনি কোম্পানির এআই কৌশলের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

গুগলের নতুন এআই মডেল জেমিনি ৩.৭ ফ্ল্যাশ উন্মোচন

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত