সংবাদ

শিল্পের সঙ্গে শিক্ষার মেলবন্ধন গড়তে গাজীপুরে টেক্সটাইল ক্লাবের যাত্রা

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

শিল্পের সঙ্গে শিক্ষার মেলবন্ধন গড়তে গাজীপুরে টেক্সটাইল ক্লাবের যাত্রা
ছবি : সংবাদ

টেক্সটাইল খাতের শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিল্পকারখানার (ইন্ডাস্ট্রি) সেতুবন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে গাজীপুরে ‘বিআইএসটি টেক্সটাইল ক্লাব’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিজিআইএফটি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্লাবের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) মুখপাত্র এবং আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিশ্ব টেক্সটাইল বাজারে বাংলাদেশ এখন শক্তিশালী অবস্থানে রয়েছে। আগামী দিনে এই ধারা বজায় রাখতে হলে তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি, টেকসই টেক্সটাইল এবং উদ্ভাবনী কাজে দক্ষ হতে হবে। নিজেদের যোগ্য ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

বিজিআইএফটির অধ্যক্ষ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অগ্রণী মডেল কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম ও শিন শিন গ্রুপের কনসালটেন্ট হিলারি ফার্নান্দো। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এই ক্লাব টেক্সটাইল শিক্ষার্থীদের পেশাগত জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

শিল্পের সঙ্গে শিক্ষার মেলবন্ধন গড়তে গাজীপুরে টেক্সটাইল ক্লাবের যাত্রা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

টেক্সটাইল খাতের শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিল্পকারখানার (ইন্ডাস্ট্রি) সেতুবন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে গাজীপুরে ‘বিআইএসটি টেক্সটাইল ক্লাব’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিজিআইএফটি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্লাবের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) মুখপাত্র এবং আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিশ্ব টেক্সটাইল বাজারে বাংলাদেশ এখন শক্তিশালী অবস্থানে রয়েছে। আগামী দিনে এই ধারা বজায় রাখতে হলে তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি, টেকসই টেক্সটাইল এবং উদ্ভাবনী কাজে দক্ষ হতে হবে। নিজেদের যোগ্য ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

বিজিআইএফটির অধ্যক্ষ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অগ্রণী মডেল কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম ও শিন শিন গ্রুপের কনসালটেন্ট হিলারি ফার্নান্দো। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এই ক্লাব টেক্সটাইল শিক্ষার্থীদের পেশাগত জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত