সংবাদ

সাগরে ধরা পড়ল বিরল ‘ধাতিনা ভোলা’, বাগেরহাটে বিক্রি সাড়ে ৩ লাখে

আজাদুল হক, বাগেরহাট
আজাদুল হক, বাগেরহাট
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৪০ পিএম

সাগরে ধরা পড়ল বিরল ‘ধাতিনা ভোলা’, বাগেরহাটে বিক্রি সাড়ে ৩ লাখে
ছবি : সংবাদ

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া ২২ কেজি ওজনের একটি বিরল প্রজাতির ‘ধাতিনা ভোলা’ মাছ বাগেরহাট বাজারে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাট জেলা শহরের মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজারে এই মাছটি বিক্রি হয়। কেজিপ্রতি মাছটির দাম পড়েছে প্রায় ১৪ হাজার টাকা।

মাছটি কিনেছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী হারুন মীর। এর আগে ১১ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াস হোসেনের ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের জালে মাছটি ধরা পড়ে।

বিরল প্রজাতির এই মাছটি দেখতে ১৩ আগস্ট সকালে কেবি বাজারে উৎসুক মানুষের ভিড় জমে। ট্রলারের মালিক ও মাঝি ইলিয়াস হোসেন বলেন, ‘সাগর উত্তাল থাকায় ফিরে আসার আগে শেষবারের মতো জাল ফেলি। মঙ্গলবার ভোরে জাল টানার সময় এই বড় মাছটি পাই। এত দামি মাছ পেয়ে আমি খুব খুশি। ১৩ আগস্ট বাজারে এটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করেছি।’

ক্রেতা হারুন মীর বলেন, ‘এই মাছের মণের দাম ৬ লাখ টাকার ওপরে। ২২ কেজি ওজনের মাছটি সাড়ে ৩ লাখের বেশি দামে কিনেছি। এটি বরফ দিয়ে বড় মোকাম চট্টগ্রামে পাঠানো হবে। আশা করছি, ৫০ হাজার টাকা লাভ করতে পারব।’

উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, বিরল প্রজাতির এই ধাতিনা ভোলা মাছের পটকা বা বায়ুথলির (Air Bladder) আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে চীন ও থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই পটকা অত্যন্ত উচ্চমূল্যে বিক্রি হয়। এটি দিয়ে মূল্যবান সার্জিক্যাল সুতা, ওষুধ ও প্রসাধনী তৈরি করা হয়। অনেক বছর পর বাগেরহাটের জেলের জালে এমন বড় ভোলা মাছ ধরা পড়ল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সাগরে ধরা পড়ল বিরল ‘ধাতিনা ভোলা’, বাগেরহাটে বিক্রি সাড়ে ৩ লাখে

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া ২২ কেজি ওজনের একটি বিরল প্রজাতির ‘ধাতিনা ভোলা’ মাছ বাগেরহাট বাজারে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাট জেলা শহরের মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজারে এই মাছটি বিক্রি হয়। কেজিপ্রতি মাছটির দাম পড়েছে প্রায় ১৪ হাজার টাকা।

মাছটি কিনেছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী হারুন মীর। এর আগে ১১ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াস হোসেনের ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের জালে মাছটি ধরা পড়ে।

বিরল প্রজাতির এই মাছটি দেখতে ১৩ আগস্ট সকালে কেবি বাজারে উৎসুক মানুষের ভিড় জমে। ট্রলারের মালিক ও মাঝি ইলিয়াস হোসেন বলেন, ‘সাগর উত্তাল থাকায় ফিরে আসার আগে শেষবারের মতো জাল ফেলি। মঙ্গলবার ভোরে জাল টানার সময় এই বড় মাছটি পাই। এত দামি মাছ পেয়ে আমি খুব খুশি। ১৩ আগস্ট বাজারে এটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করেছি।’

ক্রেতা হারুন মীর বলেন, ‘এই মাছের মণের দাম ৬ লাখ টাকার ওপরে। ২২ কেজি ওজনের মাছটি সাড়ে ৩ লাখের বেশি দামে কিনেছি। এটি বরফ দিয়ে বড় মোকাম চট্টগ্রামে পাঠানো হবে। আশা করছি, ৫০ হাজার টাকা লাভ করতে পারব।’

উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, বিরল প্রজাতির এই ধাতিনা ভোলা মাছের পটকা বা বায়ুথলির (Air Bladder) আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে চীন ও থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই পটকা অত্যন্ত উচ্চমূল্যে বিক্রি হয়। এটি দিয়ে মূল্যবান সার্জিক্যাল সুতা, ওষুধ ও প্রসাধনী তৈরি করা হয়। অনেক বছর পর বাগেরহাটের জেলের জালে এমন বড় ভোলা মাছ ধরা পড়ল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত