সংবাদ

চাঁদপুরে মাদক ও কিশোর অপরাধ দমনে ডিআইজির কড়া নির্দেশ

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:৩২ পিএম

চাঁদপুরে মাদক ও কিশোর অপরাধ দমনে ডিআইজির কড়া নির্দেশ
ছবি : সংবাদ

চাঁদপুরে জনবান্ধব পুলিশিং জোরদার এবং মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) নিয়ে আয়োজিত এক বিশেষ আইন-শৃঙ্খলা সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুলিশকে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল এবং জনবান্ধব করা জরুরি। বিশেষ করে মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান সঞ্চালনা করেন।

ডিআইজি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি বাড়ানোর পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার এবং পুলিশের সকল ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে পুলিশের সক্রিয়তা বাড়ানোর বিষয়েও সভায় বিশদ আলোচনা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চাঁদপুরে মাদক ও কিশোর অপরাধ দমনে ডিআইজির কড়া নির্দেশ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

চাঁদপুরে জনবান্ধব পুলিশিং জোরদার এবং মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) নিয়ে আয়োজিত এক বিশেষ আইন-শৃঙ্খলা সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুলিশকে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল এবং জনবান্ধব করা জরুরি। বিশেষ করে মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান সঞ্চালনা করেন।

ডিআইজি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি বাড়ানোর পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার এবং পুলিশের সকল ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে পুলিশের সক্রিয়তা বাড়ানোর বিষয়েও সভায় বিশদ আলোচনা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত