রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড বসতঘরে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৩টা ১৫ মিনিটে আগুনের খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড বসতঘরে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৩টা ১৫ মিনিটে আগুনের খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আপনার মতামত লিখুন