সংবাদ

রাষ্ট্রপতি হতে সব পদ ছাড়লেন মির্জা ফখরুল

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:১৪ পিএম

রাষ্ট্রপতি হতে সব পদ ছাড়লেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে নাম চূড়ান্ত হওয়ায় দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের মহাসচিব, স্থানীয় সরকারমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিএনপির বিশেষ একটি সূত্র সংবাদকে বিষয়টা নিশ্চিত করেছে।

সূত্রমতে, রাষ্ট্রপতি পদে নাম চূড়ান্ত হওয়ায় সাংবিধানিক ও দলীয় নিয়ম মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মনোনীত হতে সংসদ সদস্য, মন্ত্রী ও দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করতে হয়। এরই ধারাবাহিকতায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

দুপুরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ কার্যালয়ে দলের জ্যেষ্ঠ মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। এর পরপরই মির্জা ফখরুলের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়।

এদিকে, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন ফরম জমা দিতে দুপুর ১২টার পর নির্বাচন কমিশনে যাচ্ছে দলটির একটি প্রতিনিধিদল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধিদলে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

এর ফলে বিএনপির মহাসচিব পদটি শূন্য হচ্ছে। নতুন শীর্ষ নেতৃত্ব কে পেতে যাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট যাচাই-বাছাই ও ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে।

একাধিক প্রার্থী বৈধ প্রমাণিত হলে ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি হতে সব পদ ছাড়লেন মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত