সংবাদ

টেক্সটাইল শিক্ষার্থীদের চাকরির বাজার এখন নরসিংদীতে

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:৫৮ পিএম

টেক্সটাইল শিক্ষার্থীদের চাকরির বাজার এখন নরসিংদীতে
ছবি : সংবাদ

‘কারিগরি দক্ষতায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (এনটেক) দিনব্যাপী জব ফেয়ার বা চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ তাঁত বোর্ডের বাস্তবায়নে কলেজ ক্যাম্পাসে এই মেলার উদ্বোধন করা হয়।

মেলায় দেশের শীর্ষস্থানীয় ১০টি শিল্প প্রতিষ্ঠান ও টেক্সটাইল খাতের বিভিন্ন স্টল অংশ নেয়। দিনব্যাপী এই আয়োজনে কয়েক’শ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী অংশ নেন। মেলার স্টলগুলোতে সরাসরি জীবনবৃত্তান্ত জমা দেওয়া এবং স্পট রেজিস্ট্রেশনের সুযোগ পান প্রার্থীরা। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকেরা জানান, কারিগরি ও টেক্সটাইল খাতের শিক্ষার্থীদের সরাসরি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করতে এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা। তিনি বলেন, টেক্সটাইল খাতের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

টেক্সটাইল শিক্ষার্থীদের চাকরির বাজার এখন নরসিংদীতে

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

‘কারিগরি দক্ষতায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (এনটেক) দিনব্যাপী জব ফেয়ার বা চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ তাঁত বোর্ডের বাস্তবায়নে কলেজ ক্যাম্পাসে এই মেলার উদ্বোধন করা হয়।

মেলায় দেশের শীর্ষস্থানীয় ১০টি শিল্প প্রতিষ্ঠান ও টেক্সটাইল খাতের বিভিন্ন স্টল অংশ নেয়। দিনব্যাপী এই আয়োজনে কয়েক’শ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী অংশ নেন। মেলার স্টলগুলোতে সরাসরি জীবনবৃত্তান্ত জমা দেওয়া এবং স্পট রেজিস্ট্রেশনের সুযোগ পান প্রার্থীরা। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকেরা জানান, কারিগরি ও টেক্সটাইল খাতের শিক্ষার্থীদের সরাসরি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করতে এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা। তিনি বলেন, টেক্সটাইল খাতের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত