সংবাদ

পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:৪৬ পিএম

পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
ছবি : সংগৃহীত

জনস্বার্থে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে ৭ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং ৪৯ জন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এসব কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে অবসরে পাঠানো কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।

অবসরে পাঠানো সহকারী পুলিশ সুপার পর্যায়ের ৭ কর্মকর্তা হলেন–র‍্যাব সদর দপ্তরের নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের (পেট্রোল) মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর মো. গোলাম কিবরীয়া, আরআরএফ ঢাকার মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জের মো. রবিউল ইসলাম।

অন্যদিকে, অবসরে পাঠানো ৪৯ পরিদর্শক পুলিশের বিভিন্ন জেলা পুলিশ, ডিএমপি, সিআইডি, পিবিআই, বিশেষ শাখা (এসবি), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে ও রেলওয়ে পুলিশসহ গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মো. আবুল হোসেন, মো. কামরুল ইসলাম মোল্যা, মো. মুজিবুর রহমান, মোহা. জাবেদুল ইসলাম, এ কে এম মিজানুল হক, মো. মীর মোশারফ হোসেন এবং ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়া এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয়তা বিবেচনা করে জনস্বার্থে তাদের এই অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত