দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৫৯ জন এই রোগে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে সংক্রমণের এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একদিনে হাম ও হামের মতো উপসর্গ নিয়ে যারা মারা গেছেন, তাদের সবাই শিশু। এছাড়া আক্রান্তদের একটি বড় অংশই শিশু ও কিশোর। গত কয়েক দিন ধরেই দেশে হামের প্রকোপ বাড়ছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শিশুদের মধ্যে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
'\

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন