সংবাদ

আলমডাঙ্গায় ২৮০ পিস ইয়াবাসহ সোহেল গ্রেপ্তার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম

আলমডাঙ্গায় ২৮০ পিস ইয়াবাসহ সোহেল গ্রেপ্তার
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে সোহেল রানা (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযানে তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে আটটার দিকে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুহাট সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার সোহেল রানা ওই গ্রামের মৃত বারেক আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল রাধিকাগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় সোহেল রানাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়।

আলমডাঙ্গা থানা-পুলিশ জানায়, এই মাদক কারবারে সোহেল রানা ছাড়াও আরও আটজন এজাহারনামীয় এবং ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছেন, যারা বর্তমানে পলাতক। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের পাশাপাশি মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

আলমডাঙ্গায় ২৮০ পিস ইয়াবাসহ সোহেল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে সোহেল রানা (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযানে তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে আটটার দিকে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুহাট সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার সোহেল রানা ওই গ্রামের মৃত বারেক আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল রাধিকাগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় সোহেল রানাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়।

আলমডাঙ্গা থানা-পুলিশ জানায়, এই মাদক কারবারে সোহেল রানা ছাড়াও আরও আটজন এজাহারনামীয় এবং ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছেন, যারা বর্তমানে পলাতক। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের পাশাপাশি মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত