সংবাদ

স্বর্ণের দোকানে ডাকাতি, গুলি ছুড়ে পালাল ডাকাতেরা

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:৩৫ এএম

স্বর্ণের দোকানে ডাকাতি, গুলি ছুড়ে পালাল ডাকাতেরা
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার ভারারিয়া ইউনিয়নে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে সোনা, রুপা ও নগদ টাকা লুটে নিয়েছে। বাধা দিতে গেলে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের পূর্ব শানবান্দা বাজারের পালপাড়া লোকনাথ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মনোরঞ্জন পাল (৫০)। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। ডাকাতির শিকার অন্য দুজন হলেন স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল (৭৩) ও তার ছেলে প্রবীর কুমার শীল (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে একদল ডাকাত হঠাৎ স্বর্ণের দোকানটিতে প্রবেশ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে দোকানের মালিক ও অন্যদের জিম্মি করে ফেলে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা মনোরঞ্জন পালকে এলোপাতাড়ি মারধর ও কোপ দেয়। ভুক্তভোগীদের দাবি, ডাকাতেরা দোকান থেকে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ এবং নগদ ৮৫ হাজার টাকা লুটে নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লুটপাট শেষে পালানোর সময় ডাকাতেরা এক রাউন্ড গুলি ছোড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করেছে।

মানিকগঞ্জ সদর থানার পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী ডাকাতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

স্বর্ণের দোকানে ডাকাতি, গুলি ছুড়ে পালাল ডাকাতেরা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জ সদর উপজেলার ভারারিয়া ইউনিয়নে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে সোনা, রুপা ও নগদ টাকা লুটে নিয়েছে। বাধা দিতে গেলে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের পূর্ব শানবান্দা বাজারের পালপাড়া লোকনাথ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মনোরঞ্জন পাল (৫০)। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। ডাকাতির শিকার অন্য দুজন হলেন স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল (৭৩) ও তার ছেলে প্রবীর কুমার শীল (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে একদল ডাকাত হঠাৎ স্বর্ণের দোকানটিতে প্রবেশ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে দোকানের মালিক ও অন্যদের জিম্মি করে ফেলে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা মনোরঞ্জন পালকে এলোপাতাড়ি মারধর ও কোপ দেয়। ভুক্তভোগীদের দাবি, ডাকাতেরা দোকান থেকে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ এবং নগদ ৮৫ হাজার টাকা লুটে নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লুটপাট শেষে পালানোর সময় ডাকাতেরা এক রাউন্ড গুলি ছোড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করেছে।

মানিকগঞ্জ সদর থানার পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী ডাকাতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত