সংবাদ

মেহেরপুরে বোমাতঙ্ক, বক্স থেকে বাজল বঙ্গবন্ধুর ভাষণ

প্রতিনিধি, মেহেরপুর
প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:৩৬ পিএম

মেহেরপুরে বোমাতঙ্ক, বক্স থেকে বাজল বঙ্গবন্ধুর ভাষণ
ছবি : সংগৃহীত

মেহেরপুর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুতের খুঁটিতে ঝোলানো বোমাসদৃশ বস্তু ঘিরে শনিবার (১৫ আগস্ট) ভোরে জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরে জানা যায়, সেগুলো কোনো বিস্ফোরক নয়, বরং বিশেষ কায়দায় রাখা সাউন্ড বক্স। সকাল সোয়া নয়টার দিকে একটি বক্স থেকে হঠাৎ বঙ্গবন্ধুর ভাষণ বাজতে শুরু করলে পরিস্থিতির রহস্য উন্মোচিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিদ্যুতের খুঁটিতে তারের সঙ্গে ঝোলানো একটি বক্স দেখে স্থানীয়দের সন্দেহ হয়। মুহূর্তেই এলাকায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা ভিড় করতে থাকেন। খবর পেয়ে সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বক্সটি নামিয়ে নিরাপত্তার জন্য পানিভর্তি বালতিতে রাখে।

এর কিছুক্ষণ পরই শহরের কোর্টমোড় ও ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কের সামনেও একই ধরনের আরও দুটি বস্তু ঝোলানো থাকার খবর আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া নয়টার দিকে পার্কের সামনে রাখা বক্সটি থেকে হঠাৎ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজতে শুরু করে। এরপর দ্রুত পুলিশ গিয়ে সেটিও উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, ‘বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো বোমাসদৃশ মনে হলেও আসলে কোনো বিস্ফোরক ছিল না। সব কটি বক্স উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

উদ্ধার করা তিনটি বস্তু এখন পুলিশ হেফাজতে রয়েছে। ১৫ আগস্ট উপলক্ষে কেউ এভাবে প্রচারণার অভিনব পথ বেছে নিয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মেহেরপুরে বোমাতঙ্ক, বক্স থেকে বাজল বঙ্গবন্ধুর ভাষণ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত