বাগেরহাটের ফকিরহাটে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে মোট ৩৮০টি ইয়াবা বড়ি, ১ লাখ ২২ হাজার টাকা এবং একটি পাইপগানসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন–ফকিরহাট উপজেলার শেখের ডাঙ্গা গ্রামের মো. হানিফ শেখ (৩৩), কামতা এলাকার ইমরান ওরফে নয়ন মোল্লা (৩০), কামরান ওরফে নিলয় মোল্লা (২৪) এবং রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকার জাহিদুল হাওলাদার (৪১)।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শুক্রবার (১৪ আগস্ট) জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফকিরহাটের নলদা মৌভোগ এলাকায় অভিযান চালায়। এ সময় নয়ন ও নিলয়কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০০টি ইয়াবা, মাদক বিক্রির ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা, একটি চাইনিজ কুড়াল ও একটি এসএস পাইপ উদ্ধার করা হয়। এই ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে ফকিরহাট থানায় মামলা করেছে।
অন্যদিকে, ফকিরহাট মডেল থানা-পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার লখপুর এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ও হানিফকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৮০টি ইয়াবা উদ্ধার করা হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক এই অভিযানগুলো চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন