সংবাদ

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:৪৪ এএম

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

বাজারে ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি - সংবাদ

বাজারে ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। তবুও এটা স্বস্তিদায়ক না। গত কয়েক সপ্তাহে সরবরাহের ঘাটতির কারণে অনেক সবজির দাম কেজিতে ১০০ টাকা ছাড়িয়েছিল। পরে সরবরাহ বাড়ায় কিছু সবজির দাম কমেছে। গতকাল রাজধানীর কয়েকটি হাতিরপুল ও মোহাম্মদপুরের টাউনহল কাচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে এখন বাজারে পাওয়া ১৬ ধরনের সবজির মধ্যে ১২টির দাম কেজিতে ৮০ টাকা বা তার বেশি। এর মধ্যে পাঁচ ধরনের সবজির দাম ১০০ টাকা বা তার বেশি।

বাজারে ৮০ টাকার কম দামে পাওয়া যাচ্ছে মাত্র চার ধরনের সবজি। এর মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপের কেজি ৪০ টাকা। দাম সবচেয়ে বেশি এমন সবজির মধ্যে লম্বা বেগুন ১২০ টাকা, গোল বেগুন ১৫০ টাকা ও টমেটো ১২০-১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বরবটি, ঝিঙে ও করলার কেজি ১০০ টাকা। 

হামে মারা যাওয়া ৫১% শিশুর টিকা নেওয়ার বয়সই হয়নি - প্রথম আলো

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হামে মৃতদের ৫১ শতাংশের এই রোগের টিকা নেওয়ার বয়সই হয়নি। দুই ডোজ টিকা নেওয়ার পরও অনেকের মৃত্যু হয়েছে। সংস্থাটির পর্যবেক্ষণ বলছে, হামের সংক্রমণ ধীরে ধীরে কমছে। তবে প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে সংক্রমণ যে স্তরে ছিল, জাতীয় টিকা ক্যাম্পেইন শেষ হওয়ার পরও সেই পর্যায়ে আসেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সর্বশেষ সাপ্তাহিক রোগতাত্ত্বিক বিশ্লেষণে হামের পরিস্থিতি সম্পর্কে এ কথা বলেছে। বিশ্লেষণে হাম ছাড়াও ডেঙ্গু, ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের রোগের পরিস্থিতি তুলে ধরেছে সংস্থাটি। এতে ৯ আগস্ট পর্যন্ত পাওয়া তথ্য ব্যবহার করা হয়েছে।

‘অভাবনীয়’ উপহারের বার্তা দিয়ে তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে চাইছে দিল্লি - মানবজমিন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে যোগদান করছেন না- জানার পরই ভারত দ্বিপক্ষীয় বৈঠকের জন্য বিশেষ বার্তা পাঠিয়েছে ঢাকার কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করার লক্ষ্যে সবরকম প্রস্তুতি শুরু করেছে দিল্লি। প্রায় পাঁচ মাস আগেই মোদি ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে আটকে না থেকে দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্ব কতটা- সেটা স্পষ্ট করা হয়েছে ভারতের তরফে। এমনকি ভারত সফরে এসে তারেক রহমানকে যাতে খালি হাতে ফিরে যেতে না হয় সেজন্য ‘অভাবনীয়’ কূটনৈতিক উপহারের বার্তা দেয়া হয়েছে বলে ভারতীয় মিডিয়াতে ইঙ্গিত দেয়া হয়েছে। 

আজও বন্ধ থাকছে অধিকাংশ কারখানা, শঙ্কিত উদ্যোক্তারা - সমকাল

দেশের অধিকাংশ ভারী শিল্পকারখানা আজ শনিবারও স্বাভাবিক উৎপাদনে যেতে পারছে না। কারখানা চালু রাখার জন্য প্রয়োজনীয় গ্যাস পাওয়া যাবে– এমন নিশ্চয়তা পাননি বলে জানিয়েছেন একাধিক শিল্প গ্রুপের মালিক। তারা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়েছেন। বিশেষ করে ভোগ্যপণ্যের উৎপাদন সংকট বাজারে বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন তারা। 

গ্যাসের তীব্র সংকটের কারণে গত বুধবার থেকে শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন ব্যাহত হয়ে আসছে। বৃহস্পতিবার চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়া, হবিগঞ্জ, নরসিংদীতে ভারী শিল্পে উৎপাদন বন্ধ হয়ে যায়। আজও এই অবস্থা অব্যাহত থাকছে।  

সাগরপাড়ে বিষাক্ত সকাল - আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুই শ্রমিক।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। জাহাজভাঙা শিল্পের ৬৬ বছরের ইতিহাসে এক দিনে এত শ্রমিক মৃত্যুর ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

গডফাদারদের সম্পদ ক্রোক হচ্ছে - যুগান্তর

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের প্রক্রিয়া শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা ৩৯টি মামলার অধীনে এই বিপুল স্থাবর-অস্থাবর সম্পত্তি পর্যায়ক্রমে বাজেয়াপ্ত করা হবে। সিআইডি ইতোমধ্যে ২৪টি মামলার তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করেছে; বাকি ১৫টি মামলার তদন্তও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অপরাধীদের মূলোৎপাটনে সারা দেশে আরও ৬৮টি পৃথক অনুসন্ধান চালিয়ে গডফাদারদের ব্যাংক হিসাব ফ্রিজসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। 

টিকে গ্রুপের বিনিয়োগে দেশের সর্ববৃহৎ রিফাইনারি উৎপাদনে আসছে মার্চে - বণিক বার্তা

দেশে প্রতি বছর জ্বালানি তেলের গড় চাহিদা প্রায় ৬৫ লাখ টন। এর বিপরীতে রাষ্ট্রীয় মালিকানাধীন রিফাইনারিগুলোর পরিশোধন সক্ষমতা মাত্র ১৫ লাখ টন, যা মোট চাহিদার প্রায় ২৩ শতাংশ।

ফলে দেশের জ্বালানি চাহিদার বড় অংশই পরিশোধিত আকারে বিদেশ থেকে আমদানি করতে হয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি)। এ আমদানিনির্ভরতা কমাতে এবার বেসরকারি খাতে বড় পরিসরে জ্বালানি তেল পরিশোধন ও সংরক্ষণ সক্ষমতা গড়ে তুলছে দেশের অন্যতম বৃহৎ কনগ্লোমারেট টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। এটি চালু হলে প্রতিষ্ঠানটির মোট জ্বালানি তেল পরিশোধন ও সংরক্ষণ সক্ষমতা ২২ লাখ টনে উন্নীত হবে, যা হবে দেশের সর্ববৃহৎ রিফাইনারি। অন্যদিকে চাহিদার প্রায় ৫৭ শতাংশ জ্বালানি তেল দেশেই পরিশোধনের সক্ষমতা তৈরি হচ্ছে। 

ভরা মৌসুমে ইলিশের আকাল - দেশ রুপান্তর

রাজধানীর মালিবাগের বেসরকারি চাকরিজীবী জাকির হোসেন এখনো এ মৌসুমে ইলিশের স্বাদ নিতে পারেননি। বাসার কাছের মাছবাজারে দাম বেশি বলে গত বৃহস্পতিবার ভোরে গিয়েছিলেন কারওয়ান বাজারে মাছের পাইকারি আড়তে। তবে কম দামে মাছ কেনার আশায় গুড়েবালি পড়েছে। এ দোকানে সে দোকানে ঘুরে বিক্রেতাদের মুখে দাম শুনেই ইলিশ কেনার সাহস পাননি তিনি। শেষ পর্যন্ত কিছু চিংড়ি মাছ কিনে বাসায় ফিরতে হয়েছে তাকে। দেশ রূপান্তরকে তিনি বলেন, 'ইলিশের দাম আমার সাধ্যের মধ্যে নেই। তাই ইলিশ কেনার সিদ্ধান্ত নিতে পারিনি। কারণ বাজেটের বাইরে গিয়ে ইলিশ কিনলে অন্য প্রয়োজনীয় মাছ কিনতে পারব না: খাবারে কাটছাঁট করতে হবে।' 

ফলাফলে শহর-গ্রাম বৈষম্য নেপথ্যে সুযোগের অসমতা - আমাদের সময়

চলতি বছরে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় পাসের হার ৫৪.৬৭ শতাংশ এবং সিলেট জেলায় (মহানগরসহ) পাসের হার প্রায় ৬৩ শতাংশ। একই শিক্ষাবোর্ডের অধীনে দুটি জেলায় পাসের হারের ব্যবধান প্রায় ৯ শতাংশ। এই ব্যবধানের প্রধান কারণ শিক্ষায় গ্রাম-শহরের বৈষম্য। উপজেলা পর্যায়ে এ পার্থক্য আরও তীব্র। সুনামগঞ্জ সদর উপজেলায় যেখানে পাসের হার ৬৫.৭৮ শতাংশ, সেখানে একই জেলার তাহিরপুর উপজেলায় পাসের হার মাত্র ৪১.১৮। ঢাকা মহানগরের সঙ্গে পার্থক্য আরও ভয়াবহ। এবার ঢাকা মহানগরে পাসের হার ৮৩ শতাংশ। হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলার সঙ্গে এই ব্যবধান ৪২ শতাংশ। 

সম্পর্কে বরফ গলানোর চেষ্টা - কালের কন্ঠ

রাজনৈতিক দূরত্ব ও টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে বাংলাদেশ ও ভারত। এই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর।

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নয়াদিল্লি যেতে পারেন—এমন আলোচনা চলছে। ভারতের গণমাধ্যমে বিষয়টি প্রচার হলেও ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, আরো কয়েকটি দেশের মতো ভারতের সঙ্গেও প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা চলছে। তবে সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত