পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাব্বির হোসেন একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট (২০২৪) সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে ফিরেছেন–এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাব্বির ওই গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, ছাত্রলীগের পদের প্রভাব খাটিয়ে সাব্বির এলাকায় ঠিকাদারি ও টেন্ডারবাজিতে যুক্ত ছিলেন। এ ছাড়া সাধারণ মানুষকে হয়রানি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিএনপি নেতাদের দাবি, আত্মগোপন থেকে ফিরে তিনি এলাকায় নতুন করে ষড়যন্ত্রে জড়ানোর চেষ্টা করছিলেন।
তবে সাব্বিরের স্বজনরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাব্বিরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সাব্বির হোসেন একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে পিরোজপুর কারাগারে পাঠানো হবে।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন