সংবাদ

কালো মাস্ক পরে যুবলীগ নেতার বাসায় দোয়া, ভিডিও ভাইরাল

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)
প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম

কালো মাস্ক পরে যুবলীগ নেতার বাসায় দোয়া, ভিডিও ভাইরাল
ছবি : সংবাদ

বরগুনার পাথরঘাটায় ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের এক নেতার বাসায় কালো মাস্ক পরে গোপন দোয়া ও মিলাদ মাহফিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ছাড়া একই রাতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে টানানো একটি শোকের ব্যানার সরিয়ে ফেলেছে স্থানীয় ছাত্রদল।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও মালয়েশিয়া যুবলীগ নেতা হিসেবে পরিচিত ইমরান হোসাইন সোহাগের বাসায় ১৪ আগস্ট দিবাগত রাতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, সোহাগের বাসায় কয়েকজন ব্যক্তি মুখে কালো মাস্ক পরে দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন। তবে মাস্কের কারণে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে একই রাতে পাথরঘাটা উপজেলা পরিষদ ভবনের নিচতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি শোকের ব্যানার দেখা যায়। খবর পেয়ে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবিল্লাহ ও সাধারণ সম্পাদক খাইরুল শরীফ ব্যানারটি সরিয়ে ফেলেন। স্থানীয়দের অভিযোগ, এর আগেও রাতের আঁধারে এলাকায় ইমরান হোসাইন সোহাগের ছবি সংবলিত পোস্টার লাগানো হয়েছিল।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘ঘটনাটি গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি। পাথরঘাটায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। ভিডিওটি এবং ব্যানার টানানোর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কালো মাস্ক পরে যুবলীগ নেতার বাসায় দোয়া, ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

বরগুনার পাথরঘাটায় ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের এক নেতার বাসায় কালো মাস্ক পরে গোপন দোয়া ও মিলাদ মাহফিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ছাড়া একই রাতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে টানানো একটি শোকের ব্যানার সরিয়ে ফেলেছে স্থানীয় ছাত্রদল।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও মালয়েশিয়া যুবলীগ নেতা হিসেবে পরিচিত ইমরান হোসাইন সোহাগের বাসায় ১৪ আগস্ট দিবাগত রাতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, সোহাগের বাসায় কয়েকজন ব্যক্তি মুখে কালো মাস্ক পরে দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন। তবে মাস্কের কারণে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে একই রাতে পাথরঘাটা উপজেলা পরিষদ ভবনের নিচতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি শোকের ব্যানার দেখা যায়। খবর পেয়ে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবিল্লাহ ও সাধারণ সম্পাদক খাইরুল শরীফ ব্যানারটি সরিয়ে ফেলেন। স্থানীয়দের অভিযোগ, এর আগেও রাতের আঁধারে এলাকায় ইমরান হোসাইন সোহাগের ছবি সংবলিত পোস্টার লাগানো হয়েছিল।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘ঘটনাটি গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি। পাথরঘাটায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। ভিডিওটি এবং ব্যানার টানানোর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত