কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত নেত্রকোনার কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এবারের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এই অভাবনীয় সাফল্যে কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা দিয়েছেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৩৬ জনকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিক হিলালী বলেন, 'আজকে আমি এমপি হিসেবে নয়, ভবিষ্যতে যদি মন্ত্রী হিসেবেও এখানে আসি, তবুও আমার জন্য রোদে দাঁড়িয়ে ফুল ছিটাবেন না। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিকতাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।'
শিক্ষার মানোন্নয়ন ও নৈতিকতা প্রসঙ্গে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষক ও কর্মচারীদের যথাযথ সম্মান জানানো জরুরি। শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল করলেই হবে না, বরং দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন, রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সুরুজ আলী, সাবেক সভাপতি আবু সিদ্দিক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরীফ আনিস, সিনিয়র শিক্ষক মাহবুব আলম ও অফিস সহায়ক জাহাঙ্গীর আলম।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থী ও নেপথ্য কারিগর শিক্ষক-কর্মচারীদের হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা তুলে দেন অতিথিরা। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন