সংবাদ

অজিদের হারিয়ে ইতিহাস, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:১০ পিএম

অজিদের হারিয়ে ইতিহাস, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের অবিশ্বাস্য সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

ঐতিহাসিক এই জয়ের মুহূর্তটিতে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সফরে যাচ্ছিলেন। পথিমধ্যেই টাইগারদের জয়ের খবর পেয়ে তিনি ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন। জয়ের নায়ক ও দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তিনি দেশবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে তাদের ঘরের মাঠে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল এক অনন্য গৌরব অর্জন করেছে। ক্রিকেটারদের অদম্য মনোবল, আত্মবিশ্বাস এবং দলগত প্রচেষ্টাই এই অসাধ্য সাধনের চাবিকাঠি। তিনি এই সাফল্যের ধারা বজায় রেখে পরের টেস্টেও ভালো খেলার এবং সিরিজ জয়ের আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও বিসিবি সংশ্লিষ্টদেরও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ডারউইনে এই স্মরণীয় জয় পেল লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে ২০১৭ সালে ঘরের মাঠে মিরপুরে অজিদের একবার টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। তবে এবার টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ দলকে তাদেরই মাঠে হারিয়ে ইতিহাস নতুন করে লিখল টাইগাররা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

অজিদের হারিয়ে ইতিহাস, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের অবিশ্বাস্য সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

ঐতিহাসিক এই জয়ের মুহূর্তটিতে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সফরে যাচ্ছিলেন। পথিমধ্যেই টাইগারদের জয়ের খবর পেয়ে তিনি ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন। জয়ের নায়ক ও দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তিনি দেশবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে তাদের ঘরের মাঠে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল এক অনন্য গৌরব অর্জন করেছে। ক্রিকেটারদের অদম্য মনোবল, আত্মবিশ্বাস এবং দলগত প্রচেষ্টাই এই অসাধ্য সাধনের চাবিকাঠি। তিনি এই সাফল্যের ধারা বজায় রেখে পরের টেস্টেও ভালো খেলার এবং সিরিজ জয়ের আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও বিসিবি সংশ্লিষ্টদেরও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ডারউইনে এই স্মরণীয় জয় পেল লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে ২০১৭ সালে ঘরের মাঠে মিরপুরে অজিদের একবার টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। তবে এবার টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ দলকে তাদেরই মাঠে হারিয়ে ইতিহাস নতুন করে লিখল টাইগাররা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত