সংবাদ

নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:৪৫ এএম

নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
নাসিরনগরে মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : সংবাদ

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’–এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন। এছাড়া বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ ও ধীবর সমবায় সমিতির সভাপতি পরিমল দাস।

সভায় বক্তারা বলেন, দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সরকারের উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। মাছ কেবল পুষ্টির জোগান দেয় না, এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে এবং কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখে। মৎস্য সপ্তাহের এই আয়োজন নতুন প্রজন্মকে দেশি মাছ রক্ষায় উৎসাহিত করবে এবং গ্রামীণ মানুষের আত্মনির্ভরতার স্বপ্ন পূরণ করবে।

অনুষ্ঠানে মাছ চাষে বিশেষ অবদান রাখায় সফল উদ্যোক্তা ও মৎস্য চাষিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আগামী ১৮ আগস্ট (২০২৬) পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত