সংবাদ

মাদক সেবনের সময় হাতেনাতে আটক যুবক

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:১৬ পিএম

মাদক সেবনের সময় হাতেনাতে আটক যুবক
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবনের সময় হাতেনাতে আটক এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল এলাকায় অভিযান চালিয়ে এই সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. জয়নাল মিয়া (৩২)। তিনি পূর্ব বড়াইল গ্রামের সোনাই মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে মাদকবিরোধী এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় জয়নাল মিয়াকে আটক করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ইউএনও।

অভিযান চলাকালে চুনারুঘাট থানার একদল পুলিশ সদস্য ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। সাজা দেওয়ার পরপরই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। উপজেলা প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

মাদক সেবনের সময় হাতেনাতে আটক যুবক

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবনের সময় হাতেনাতে আটক এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল এলাকায় অভিযান চালিয়ে এই সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. জয়নাল মিয়া (৩২)। তিনি পূর্ব বড়াইল গ্রামের সোনাই মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে মাদকবিরোধী এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় জয়নাল মিয়াকে আটক করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ইউএনও।

অভিযান চলাকালে চুনারুঘাট থানার একদল পুলিশ সদস্য ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। সাজা দেওয়ার পরপরই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। উপজেলা প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত