সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচন আজ : প্রস্তুতি সম্পন্ন করতে ইসিতে কর্মকর্তাদের বৈঠক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:৩৩ পিএম

রাষ্ট্রপতি নির্বাচন আজ : প্রস্তুতি সম্পন্ন করতে ইসিতে কর্মকর্তাদের বৈঠক
ছবি : সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটগ্রহণের প্রস্তুতি ও আনুষঙ্গিক প্রক্রিয়া চূড়ান্ত করতে আজ সকালে নির্বাচন ভবনে এক বৈঠকে বসেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবসহ ২০ জন কর্মকর্তা। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের পদ্ধতি এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নির্বাচনী সব সামগ্রী নিয়ে কর্মকর্তাদের সংসদ ভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, “নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে জাতীয় সংসদে পৌঁছাবেন। নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কিছুক্ষণ পর সেখানে যোগ দেবেন।”

এর আগে গত ১৮ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার জন্য সিইসি এ এম এম নাসির উদ্দিনকে সহায়তা করতে ২০ জন কর্মকর্তাকে ‘সহায়ক কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দেয় ইসি। আজ দুপুর ২টায় ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই ভোটগ্রহণ শুরু হবে।

সহায়ক কর্মকর্তাদের তালিকায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ছাড়াও যুগ্ম সচিব, উপসচিব এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। নির্বাচনী তফশিল অনুযায়ী ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন আজ : প্রস্তুতি সম্পন্ন করতে ইসিতে কর্মকর্তাদের বৈঠক

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটগ্রহণের প্রস্তুতি ও আনুষঙ্গিক প্রক্রিয়া চূড়ান্ত করতে আজ সকালে নির্বাচন ভবনে এক বৈঠকে বসেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবসহ ২০ জন কর্মকর্তা। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের পদ্ধতি এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নির্বাচনী সব সামগ্রী নিয়ে কর্মকর্তাদের সংসদ ভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, “নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে জাতীয় সংসদে পৌঁছাবেন। নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কিছুক্ষণ পর সেখানে যোগ দেবেন।”

এর আগে গত ১৮ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার জন্য সিইসি এ এম এম নাসির উদ্দিনকে সহায়তা করতে ২০ জন কর্মকর্তাকে ‘সহায়ক কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দেয় ইসি। আজ দুপুর ২টায় ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই ভোটগ্রহণ শুরু হবে।

সহায়ক কর্মকর্তাদের তালিকায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ছাড়াও যুগ্ম সচিব, উপসচিব এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। নির্বাচনী তফশিল অনুযায়ী ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত