সংবাদ

৩৫ বছর পর ভোট : নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম

৩৫ বছর পর ভোট : নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ছবি : ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে সংসদ কক্ষে এই ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থতার কারণে ভোট দিতে পারছেন না বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সংসদ সদস্য হওয়ার কারণে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে ভোট দিলেও, সংসদ সদস্য না হওয়ায় প্রার্থী অলি আহমদের ভোট দেওয়ার সুযোগ নেই।

ছবি : মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) অলি আহমদ। 

সংসদীয় সমীকরণ অনুযায়ী, বর্তমানে সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন। ফলে সংখ্যার হিসেবে মির্জা ফখরুলের জয় অনেকটা নিশ্চিত থাকলেও নিয়ম অনুযায়ী ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের এই ভোট পদ্ধতি গোপন নয়; সংসদ সদস্যরা নিজ আসনে বসে ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নিজের নাম লিখে স্বাক্ষর করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার পরপরই ভোট গণনা শুরু হবে। গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এরপরই আনুষ্ঠানিকভাবে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। বিজয়ী প্রার্থী আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা প্রবর্তনের পর এটিই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে টানা ৭ জন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটের প্রয়োজন হয়নি। গত ২৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর পদটি শূন্য হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

৩৫ বছর পর ভোট : নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত