সংবাদ

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া শিকার, আটক ৮

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া শিকার, আটক ৮
ছবি : সংবাদ

সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে কাঁকড়া শিকারের দায়ে আট জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনির ‘তিন কোনা আইল্যান্ড’ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন মোংলা উপজেলার বকুলতলা গ্রামের মহিদুল শেখ (৩৬), আবু সুফিয়ান শেখ (২৯), হোসাইন হাওলাদার (২৫), শুকুর আলী (৩৫), রুবেল শেখ (২৮), জোলার শেখ (২৬), হোসাইন শেখ (২২) ও ইমরান শেখ (৩৫)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় নিষিদ্ধ সময়ে অভয়ারণ্যে প্রবেশ করে কাঁকড়া ধরার অপরাধে তাদের হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি নৌকা, ৬০ কেজি কাঁকড়া এবং কাঁকড়া ধরার ৩০০টি চারু (ফাঁদ) জব্দ করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, সুন্দরবনে বর্তমানে সব ধরনের সম্পদ আহরণে নিষেধাজ্ঞা চলছে। আইন অমান্য করে অভয়ারণ্যে প্রবেশ করায় আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। সন্ধ্যায় তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় একাধিক সূত্রের দাবি, মোংলা ও রামপালের একটি প্রভাবশালী চক্রের ছত্রচ্ছায়ায় নিষিদ্ধ সময়েও সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে মাছ ও কাঁকড়া শিকার চলছে। বন বিভাগ বলছে, এসব দমনে তাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া শিকার, আটক ৮

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে কাঁকড়া শিকারের দায়ে আট জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনির ‘তিন কোনা আইল্যান্ড’ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন মোংলা উপজেলার বকুলতলা গ্রামের মহিদুল শেখ (৩৬), আবু সুফিয়ান শেখ (২৯), হোসাইন হাওলাদার (২৫), শুকুর আলী (৩৫), রুবেল শেখ (২৮), জোলার শেখ (২৬), হোসাইন শেখ (২২) ও ইমরান শেখ (৩৫)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় নিষিদ্ধ সময়ে অভয়ারণ্যে প্রবেশ করে কাঁকড়া ধরার অপরাধে তাদের হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি নৌকা, ৬০ কেজি কাঁকড়া এবং কাঁকড়া ধরার ৩০০টি চারু (ফাঁদ) জব্দ করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, সুন্দরবনে বর্তমানে সব ধরনের সম্পদ আহরণে নিষেধাজ্ঞা চলছে। আইন অমান্য করে অভয়ারণ্যে প্রবেশ করায় আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। সন্ধ্যায় তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় একাধিক সূত্রের দাবি, মোংলা ও রামপালের একটি প্রভাবশালী চক্রের ছত্রচ্ছায়ায় নিষিদ্ধ সময়েও সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে মাছ ও কাঁকড়া শিকার চলছে। বন বিভাগ বলছে, এসব দমনে তাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত