জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সংসদ কক্ষে উপস্থিত হয়ে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোটদানের নিয়মাবলি বুঝিয়ে দেন।
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত আছেন। সিইসি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নাম এবং তাদের প্রস্তাবক ও সমর্থকদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ভোট দিচ্ছেন। সিইসি জানান, সংসদ সদস্যদের প্রথমে ব্যালট পেপারের মুড়ি অংশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর মূল ব্যালট পেপারে নিজের পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে আবারও পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে তা ব্যালট বাক্সে জমা দিতে হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বর্তমান স্পিকার (রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত) হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে এই নির্বাচনে ভোট দিচ্ছেন। তদের জন্য সংসদ কক্ষে আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে।
বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় তিনি নিজের ভোট নিজেই দিতে পারছেন। তবে ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় তার ভোট দেওয়ার সুযোগ নেই। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পর সংসদ কক্ষেই ভোট গণনা শুরু হবে বলে জানিয়েছেন সিইসি।
/

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন