প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের জন্য নয়াদিল্লি অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
সাক্ষাৎকারে ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন হাইকমিশনার। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে ভারত সরকার। এ বিষয়ে যা যা করণীয়, তা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎ শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, “ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। বৈঠকে মূলত দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো উঠে এসেছে।”
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়েছে কি না–এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সফরের দিনক্ষণ বা সুনির্দিষ্ট কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। তবে হাইকমিশনার জানিয়েছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে।”
বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়েও আলোচনা হয়েছে বলে সচিবালয় সূত্রে জানা গেছে।
আরো পড়ুন....
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি
\

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন