সংবাদ

২ সপ্তাহ জরিমানা নেই, প্রশিক্ষণে আসছেন ২৬২৭ চালক

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম

২ সপ্তাহ জরিমানা নেই, প্রশিক্ষণে আসছেন ২৬২৭ চালক
চাঁদপুর পৌরসভায় প্রশাসন ও চালকদের বৈঠক। ছবি : সংবাদ

নির্দিষ্ট পার্কিং স্থান নির্ধারণ ও জরিমানার হার কমানোর দাবিতে চাঁদপুর পৌরসভা কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকেরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে পৌরসভার সামনের সড়কে এলোমেলোভাবে অটোরিকশা রেখে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পৌর প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পৌরসভা কার্যালয়ে চালক, মালিক প্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, শহরের যানজট কমাতে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলবে। তবে চালকদের মানবিক দিক বিবেচনা করে আগামী দুই সপ্তাহ কোনো জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এই সময়ের মধ্যে পৌরসভার নিবন্ধিত ২ হাজার ৬২৭টি অটোরিকশার চালককে ট্রাফিক আইনের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

পৌর প্রশাসক আরও জানান, প্রশিক্ষণ চলাকালীন মালিক ও চালকদের নিজ দায়িত্বে অবৈধ অটোরিকশা শহর থেকে সরিয়ে নিতে হবে। দুই সপ্তাহের সময়সীমা শেষ হওয়ার পর যদি কোনো লাইসেন্সবিহীন বা অবৈধ গাড়ি সড়কে পাওয়া যায়, তবে তা সরাসরি ডাম্পিংয়ে পাঠানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির সভায় জানান, প্রশিক্ষণের পর চালকদের ট্রাফিক আইন মানার স্বীকৃতিস্বরূপ বিশেষ কার্ড দেওয়া হবে। পাশাপাশি জরিমানার বিষয়টি সহনীয় পর্যায়ে রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি। প্রশাসনের এই ইতিবাচক পদক্ষেপে চালকেরা তাদের আন্দোলন স্থগিত করে অবরোধ তুলে নেন।

সমন্বয় সভায় চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমদ, ডিবি ওসি মজিবুর রহমানসহ অটোরিকশা ও অটোবাইক মালিক-চালক প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

২ সপ্তাহ জরিমানা নেই, প্রশিক্ষণে আসছেন ২৬২৭ চালক

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত