সংবাদ

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:১৬ এএম

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল
ছবি : সংগৃহীত

ঢাকায় কি দেখা যাবে ভিনিসিয়ুস জুনিয়র কিংবা রাফিনিয়াদের সাম্বার ছন্দ? ফুটবলপ্রেমীদের এমন রোমাঞ্চকর স্বপ্ন দেখানোর ইঙ্গিত দিয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। সেই সফর শেষ করে দেশে ফেরার পথে ৫ বা ৬ অক্টোবর ঢাকায় হামজা চৌধুরী-তপু বর্মণদের বিপক্ষে মাঠে নামতে চায় সেলেসাওরা।

এই প্রস্তাব সামনে রেখে রোববার (২৩ আগস্ট) সিবিএফ-এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকার মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে। তারা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এক সৌজন্য নৈশভোজে অংশ নেয় প্রতিনিধি দলটি। সেখানে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসও উপস্থিত ছিলেন।

বাফুফে সূত্র জানায়, প্রায় ৯০ সদস্যের বিশাল বহর নিয়ে ঢাকায় আসতে আগ্রহী ব্রাজিল। তবে ম্যাচটি আয়োজনের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। ফিফা আসিয়ান কাপ খেলতে ওই সময় বাংলাদেশ দল ইন্দোনেশিয়ায় থাকবে। ৩ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল খেলে এত সংক্ষিপ্ত সময়ে ঢাকায় ফিরে ব্রাজিলের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়া ফুটবলারদের জন্য শারীরিক ও মানসিকভাবে কতটা কঠিন হবে, তা নিয়ে ভাবছে বাফুফে। এছাড়া বড় অঙ্কের ম্যাচ ফি ও আনুষঙ্গিক ব্যবস্থাপনার আর্থিক বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে লিওনেল মেসির আর্জেন্টিনা ঢাকায় এসে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল। ব্রাজিল জাতীয় দল এর আগে কখনো বাংলাদেশে আসেনি। এই ম্যাচটি চূড়ান্ত হলে ১৫ বছর পর আবারও বড় কোনো বিশ্বশক্তিকে ঘরের মাঠে দেখার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। বাফুফে আপাতত পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত