সরকারের ছয় মাসের সাফল্য-ব্যর্থতার আলোচনার সমান্তরালে বিরোধীদল এই সময়ে ঠিক কতটুকু প্রপাগাণ্ডা ও অপতথ্য ছড়িয়েছে, তা মূল্যায়নের দাবি তুলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।
সোমবার
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে
রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে তিনি এই
কড়া মন্তব্য প্রকাশ করেন।
সরকারের
বিরুদ্ধে জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনবরত মিথ্যাচারের অভিযোগ তুলে মুহাম্মদ রাশেদ
খাঁন লেখেন, "হ্যাঁ, এজন্যই বলি, সরকারি দলের
১৮০ দিনের মূল্যায়ন যেমন দরকার। ঠিক
বিরোধীদল ৬ মাসে কী
কী গুজব, প্রপাগান্ডা ও ঘৃণা ছড়িয়েছে
তারও মূল্যায়ন দরকার।"
জামায়াত
নেতা হামিদুর রহমান আযাদের সাম্প্রতিক এক বক্তব্যের কড়া
সমালোচনা করে তিনি উল্লেখ
করেন, "জামায়াত নেতা হামিদুর রহমান
আযাদ বিএনপি সরকারের ৬ মাসে ৫১২
জন গুম হয়েছে বলে
দাবি করেছেন। এই দাবির সময়
নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের
শীর্ষ নেতারা পাশে দাঁড়িয়ে ছিলেন।
এই জঘন্য মিথ্যাচারের বিষয়ে কেউ কোনো টুঁশব্দ
করেনি! জামায়াতের নেতারা ঠিক এভাবেই আত্মবিশ্বাসের
সহিত মিথ্যা তথ্য প্রচার করেন।
কিন্তু জামায়াতের মতো একটি ইসলামিক
দলের নেতারা যদি টুপি খুলে
মিথ্যা বলেন, সেটিও না হয় সহ্য
করা যায়! কিন্তু কিভাবে
তারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু
করে?"
জামায়াত-এনসিপি জোটকে নিশানা করে তিনি আরও
মন্তব্য করেন, "নতুন বন্দোবস্তের দল
এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে ঠিক
এইরকম মিথ্যাচার শিখেছে। আজকে নাকি তারা
সরকারের ১৮০ দিনের ব্যর্থতা
সাংবাদিক সম্মেলন করে তুলে ধরবে!
এনসিপি নেতাদের বক্তব্যও ঠিক হামিদুর রহমান
আযাদের মতোই অপতথ্যে ভরপুর
থাকে। এজন্যই মানুষজন বলা শুরু করেছে,
আত্মবিশ্বাসের সহিত গুজব, মিথ্যা
ও প্রপাগাণ্ডা প্রচারে জামায়াত-এনসিপির ইতোমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে।"

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন