চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন এবং তার ভাই আরিফ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার চট্টগ্রাম
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লোহাগাড়ার পশ্চিম কলাউজান এলাকার বাসিন্দা ও প্রবাসী
আমির হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার অন্য
আসামিরা হলেন: লোহাগাড়ার শওকত আলী (৪২), আদিল (৩২), আনোয়ার (২৮) ও জয়নাল আবেদীন
(৩৩)।
এছাড়া অজ্ঞাতনামা
আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত
পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
মামলার এজাহার
সূত্রে জানা যায়, লোহাগাড়ার আজিজ কমপ্লেক্সে বাদী আমির হোসেনের একটি চারতলা ভবন রয়েছে।
অভিযোগ অনুযায়ী,
আরমান উদ্দিন ও তার ভাই আরিফ উদ্দিনের নেতৃত্বে আসামিরা বেশ কিছুদিন ধরে তার কাছে ২০
লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ভবন ও মার্কেট দখলের হুমকি দেওয়া হয়।
গত ৩ এপ্রিল
গভীর রাতে আরমান উদ্দিন ফোনে চাঁদা দাবি করেন এবং তা দিতে অস্বীকৃতি জানালে বাদীর ভাড়াটিয়া
ওবায়দুলের আলমারির দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। দোকান থেকে ১৭টি স্টিলের
আলমারি, শোকেস ও শিটসহ মোট ১১ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকার মালামাল ও ক্যাশের ১ লাখ ২০ হাজার
টাকা লুট করে নতুন তালা লাগিয়ে দেয় আসামিরা।
প্রবাসী বাদী
দেশে ফিরে গত ২০ আগস্ট সকালে আসামিদের সঙ্গে বৈঠকে বসলে আরিফ উদ্দিন ফের ২০ লাখ টাকা
চাঁদা দাবি করেন এবং অন্য আসামিরা বাদীকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন।
এ সময় মোবাইল
ফোনে আরমান উদ্দিন এবং সরাসরি আদিল তাকে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেন।
বাদী জানান,
পুলিশ প্রাথমিক পরিদর্শন করলেও থানায় মামলা না নেওয়ায় তিনি বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ
হয়েছেন।
আইনজীবী অ্যাডভোকেট
আদনান কবির জিলান বলেন, "আদালত অবগতির পর সার্কেল অফিসারকে তদন্ত করে প্রতিবেদন
জমা দিতে নির্দেশ দিয়েছেন।"
তবে সাতকানিয়া
সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, "মামলার বিষয়টি
এখনো অফিশিয়ালি পাইনি, আদেশের কপি পেলে বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
অভিযুক্ত আরমান
বিদেশে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন