সংবাদ

গাজায় ২১ হাজার শিশু হত্যা, ধ্বংস সহস্রাধিক মসজিদ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:৪৭ এএম

গাজায় ২১ হাজার শিশু হত্যা, ধ্বংস সহস্রাধিক মসজিদ
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ২১ হাজার ৫০০-এর বেশি শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে তারা আরও জানায়, ইসরায়েলি বাহিনী পদ্ধতিগতভাবে বেসামরিক নাগরিক, ঘরবাড়ি ও উপাসনালয় লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গাজার মোট ১ হাজার ২৭৫টি মসজিদের মধ্যে ১ হাজার ২৪৪টিই ইসরায়েলি হামলার শিকার হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৭টি মসজিদ পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। পবিত্র এসব উপাসনালয় ও শিশুদের ওপর ক্রমাগত হামলার তীব্র নিন্দা জানিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ তৈরির আহ্বান জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।

এদিকে, যুদ্ধ থামার লক্ষণের বদলে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে উড়ানো ঘুড়িকে কেন্দ্র করে তারা নতুন করে আবাসিক এলাকায় হামলা ও গুপ্তহত্যার হুঁশিয়ারি দিয়েছেন। যদিও ইসরায়েলি সেনাবাহিনী আগেই জানিয়েছিল, উদ্ধার করা ঘুড়িগুলো থেকে কোনো ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই বর্বর অভিযানে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি।

সূত্র : আনাদুলু

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

গাজায় ২১ হাজার শিশু হত্যা, ধ্বংস সহস্রাধিক মসজিদ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ২১ হাজার ৫০০-এর বেশি শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে তারা আরও জানায়, ইসরায়েলি বাহিনী পদ্ধতিগতভাবে বেসামরিক নাগরিক, ঘরবাড়ি ও উপাসনালয় লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গাজার মোট ১ হাজার ২৭৫টি মসজিদের মধ্যে ১ হাজার ২৪৪টিই ইসরায়েলি হামলার শিকার হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৭টি মসজিদ পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। পবিত্র এসব উপাসনালয় ও শিশুদের ওপর ক্রমাগত হামলার তীব্র নিন্দা জানিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ তৈরির আহ্বান জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।

এদিকে, যুদ্ধ থামার লক্ষণের বদলে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে উড়ানো ঘুড়িকে কেন্দ্র করে তারা নতুন করে আবাসিক এলাকায় হামলা ও গুপ্তহত্যার হুঁশিয়ারি দিয়েছেন। যদিও ইসরায়েলি সেনাবাহিনী আগেই জানিয়েছিল, উদ্ধার করা ঘুড়িগুলো থেকে কোনো ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই বর্বর অভিযানে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি।

সূত্র : আনাদুলু

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত